শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে থাকবে ৫ স্তরের নিরাপত্তা: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃঞ্চপদ রায় জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচকে সামনে রেখে হোটেল, সড়ক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে স্টেডিয়ামে নিরাপত্তার মহড়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দল চট্টগ্রামে সফরের সময় পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ইতোপূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

সেই ম্যাচগুলোতে কঠোর নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেটা ব্যবস্তবায়নও করেছি। সেই অভিজ্ঞতার আলোকে যে নিরাপত্তা নেওয়া প্রয়োজন, সেই ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‌্যাব ও সোয়াটের পাশাপাশি নিয়োজিত থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট।

এই সফরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পাশাপাশি চলমান উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিবেচনায় বিশেষ প্রস্তুতি রয়েছে।
এদিকে সিএমপির সোয়াত এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল মহড়ায় অংশ নেয়। সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা কীভাবে মোকাবিলা করা হবে ও বোমা বিস্ফোরণের মতো জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সিএমপির এই ইউনিটসমূহ মহড়া দিয়েছে।

বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

একই মাঠে ১৪ ডিসেম্বর টেস্ট ম্যাচ শুরু হবে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে ৯ ডিসেম্বর নগরের বিটাক মোড় ও এমএ আজিজ স্টেডিয়ামে। অবিক্রিত থাকলে ১০ ডিসেম্বর ম্যাচের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে।

যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড/ রুফটপ এক হাজার ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি এক হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, পূর্ব গ্যালারি ৩০০ টাকা ও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...