সোমবার, ১০ আগস্ট ২০২৬

মিরাজ জাদুতে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সবশেষ ব্যাটার মুস্তাফিজুর রহমান যখন মেহেদী হাসান মিরাজের সঙ্গী হয়ে ক্রিজে নামেন তখনও হয়ত কেউ কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে। কারণ তখনও করতে হবে পঞ্চাশের বেশি রান। ভারতের বোলিং তোপে যখন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়েছে তখন তাদের এই জুটির ওপর বাজি ধরার মানুষ কম হওয়াই স্বাভাবিক। কিন্তু সব অসম্ভবকে সম্ভবে পরিণত করলেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজকে সঙ্গে নিয়ে খাদের কিনারে পড়ে থাকা বাংলাদেশকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন তিনি।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের ছুড়ে দেওয়া ১৮৬ রানের লক্ষ্য টপকে এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে সাকিবের স্পিন ঘূর্ণি ও এবাদতের গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের ব্যাটিং দুর্গ। ম্যাচে ৯ ওভার বাকি থাকতেই সবকটি উইকেটে হারিয়ে ১৮৬ রানে থামে টিম ইন্ডিয়ার রানের চাকা। বোলিংয়ে দাপুটে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করে টপ অর্ডারের ব্যাটাররা। ম্যাচটি হারার জন্যই প্রস্তুত ছিল বাংলাদেশ। কিন্তু মেহেদীর অনবদ্য ব্যাটিংয়ে ১ উইকেটে ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। শেষ মুহূর্তে মিরাজের ৩৯ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৮৬ রান টপকে যায় বাংলাদেশ। রবিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ম্যাঠে গড়ায়।

মাঠে নেমেই দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই প্যাভিলিয়নে ফেরান টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ।

পরে অবশ্য দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। তবে টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ভেঙে যায় প্রতিরোধের দেয়াল। নিজের দ্বিতীয় বলে ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড আউট করেন সাকিব। এর ঠিক দুবল পরই ফেরান কোহলিকে।

রানের খাতায় তিন অঙ্ক ছোয়ার আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে থাকা ভারত চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে টাইগার পেসার এবাদত হোসেনের গতির তোপে উইকেট হারাতে বাধ্য হয় ভারত।

এবাদতের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার। ফেরার আগে লোকেশ রাহুলের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন ভারতীয় এ ব্যাটার। ২৪ রান করে এবাদতের বলে টপ এজের শিকার হয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে ভারত। একই স্পেলের পরের ওভারে আরো ২ উইকেট তুলে নেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।

ওই ওভারে শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন সাকিব। পরে এবাদতের বোলিং তাণ্ডবে থামে ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল। ৭০ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটার তিন অংক ছুতে পারেনি। ১৮৬ রানে থামে ইন্ডিয়া।

ম্যাচে ১০ ওভার করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ৮.২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তরুণ টাইগার পেসার এবাদত হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাকে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় পেসার দীপক চাহারের আউটসুইংয়ে খোঁচা দিতে গিয়ে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার এ ওপেনার।

দ্বিতীয় উইকেটের জুটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক লিটন দাস ও আনামুল হক বিজয়। তবে মাঠে বেশি সময় থিতু হতে পারেননি বিজয়। দলীয় ২৬ রানে সিরাজের বলে ক্যাচ দিয়ে সাঁজ ঘরে ফেরেন তিনি।

পরে চতুর্থ উইকেট জুটিতে অবশ্য সাকিব ও লিটন ৪৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়ে ফেরে যান লিটন। এরপর মুশফিকের সঙ্গে ২১ রানের ছোট জুটি গড়েন সাকিব। ব্যক্তিগত ২৯ রানে কোহলির একটি অসাধারণ ক্যাচে আউট হন সাকিব।

দলের বিপর্যয়ে উইকেট ধরে রেখেও টিকতে পারেননি মুশফিক-মাহমুদুল্লাহ। ৩৪ বলে ১৪ রান করে মাহমুদুল্লার ফেরার পর ৪৫ বলে ১৮ রান করা মুশফিকও ফিরে যান। এরপরই ঘটে নাটকীয় ঘটনা। ম্যাচের নায়ক বনে যান মেহেদী মিরাজ। জয় ছিনিয়ে নেন তিনি।

ম্যাচে ভারতীয় পেসার সিরাজ ৩টি, কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর ২টি এবং দীপক চাহার, শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...