শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভায় দশ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিলেন দেবু

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে প্রায় দশ হাজার নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন।

আজ রোববার (৪ ডিসেম্বর) নগরের পলোগ্রাউন্ড মাঠে গায়ে হলুদ গেঞ্জি, মাথায় লাল টুপি পড়ে সমবেত হন নেতা কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা আগ্রাবাদ জাম্বুরী মাঠ এলাকা থেকে মিছিল সহকারে পলোগ্রাউন্ড মাঠে প্রায় দশ হাজার নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রামের যুবলীগের নেতা কর্মীরা উজ্জীবিত।

আজ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ঘরে ফিরছে নেতা কর্মীরা। আগামীতেও আমরা এভাবেই মাঠে থাকবো। ‘চট্টগ্রামের মাটি শেখ হাসিনার ঘাটি’, এটা কথা কিংবা স্লোগানে নয় আমরা কাজে প্রমাণ করেছি।

সর্বশেষ বৈশ্বিক করোনা মহামারীতে জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে যুবলীগের নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম মহানগরে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনেও দলের নির্দেশনা বাস্তাবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ৩ টা ৪৫ মিনিটে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল থেকেই জনসভায় যোগ দিতে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডমুখী জনস্রোতে যুক্ত হয়েছেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রং বেরংয়ের টি শার্ট ও বাদ্য যন্ত্র নিয়ে জনসভাস্থলের আশপাশে এসে অবস্থান নিতে থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তূর্য চৌধুরী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম...