শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে জনসভা

মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট

মিছিলে মিছিলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নগরীর পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জনসভা করার আশাবাদ নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও এর সংগঠনগুলো। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১১ বছর পরে অংশ নেয়া এ জনসভা নিয়ে তাদের জল্পনা-কল্পনা অনেক।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকেই সমাবেশ স্থলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে।

এক দশক পর চট্টগ্রাম আসছে প্রধানমন্ত্রী, রাত জেগে অপেক্ষা নেতাকর্মীদের

সকাল থেকে ব্যান্ডের বাজনার সঙ্গে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করে। তাদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, ব্যানার, নৌকা। অনেকে রঙিন গেঞ্জি ও ক্যাপ পড়ে দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে জনসভাস্থলে পৌঁছেছেন।

সরেজমিনে জনসভাস্থল পরিদর্শন করে দেখা যায়, মাঠজুড়ে প্রচারণায় রাখা হয়েছে প্রায় ৬০টি বেলুন। প্রচারণার জন্য ওড়তে থাকা বেলুনগুলো বাড়িয়েছে সভাস্থলের সৌন্দর্যও। মাঠে চারটি স্তরে বাঁশ ব্যারিকেড রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তৈরি করা হয়েছে পাঁচটি ফটক (গেট) এরমধ্যে পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে দুইটি প্রবেশের ও দুইটি বাইরে যাওয়ায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া মঞ্চের পেছনে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর প্রবেশ ও বাইরে যাওয়ার ফটক। এছাড়া রয়েছে একটি মেডিকেল পয়েন্টসহ প্রায় ৫০টি ভ্রাম্যমাণ টয়লেট ও একটি শরবতের গাড়ি।

আরো পড়ুন:চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা, বিশেষ বার্তার অপেক্ষায় জনতা

আরও দেখা যায়, অবাধে নেতাকর্মীদের মাঠে প্রবেশ করার ব্যবস্থা রাখা হলেও নিরাপত্তা বলয়ের মধ্যেই সবাইকে প্রবেশ করতে হচ্ছে। পুরুষদের জন্য পলোগ্রাউন্ড মাঠের মূল ফটকটি প্রবেশমুখ হিসেবে রাখা হয়েছে। আর রেলওয়ে পাবলিক স্কুলের পাশে রাখা হয়েছে তাদের বেরিয়ে যাওয়ার পথ। আর মহিলাদের জন্য পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একপাশে প্রবেশের ও অন্যপাশে বেরিয়ে যাওয়ার পথ রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...