বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

‘বিএনপি ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার’

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জনসভায় পাঁচ লাখ মানুষের জমায়েত ঘটাতে পারলে বিএনপির জনসভা ভন্ডুল হয়ে যাবে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াতের নেতারা আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চেহারা পাল্টে দিয়েছেন। বিএনপি আবার ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি নেতারা আগাম জানান দিচ্ছেন যে, খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালিত হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনকে সর্বোচ্চ শক্তি দিয়ে আগামী ৯ ডিসেম্বরের জনসভা সফল করতে হবে।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, শহীদ সেরনিয়াবাত, দিলীপ কুমার, হেদায়েতুল ইসলাম স্বপন, মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহীউদ্দীন মহি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুনন্নবী সাগর, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আবদুল মতিন ভূইয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...