রবিবার, ২৬ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রামের সমস্যা অর্থনৈতিক নয় রাজনৈতিক :উষাতন তালুকদার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, ‘‌পার্বত্য চট্টগ্রামের সমস্যা অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক সমস্যা। এ সমস্যাকে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সমাধান করতে হবে। কেন জানি দেখা যাচ্ছে, শক্তি প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধানে পথ খোঁজা হচ্ছে।’

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর উপলক্ষে জেএসএসের জেলা কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

আলোচনায় বসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সরকারকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সাবেক এ সাংসদ ।

তিনি বলেন, ‘‌সরকার যাদের সঙ্গে চুক্তি করেছে তাদের সঙ্গে বসতে হবে। আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করতে হবে।’

ঊষাতন আরো বলেন, ‘আজকে পাহাড়ে অস্ত্রের কথা বলা হচ্ছে, আমরা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রতিটি অস্ত্র ও গুলি জমা দেয়ার পর ইউপিডিএফের কর্মীরা পার্বত্য অঞ্চলের বাইরে থেকে অস্ত্র সংগ্রহ করে চুক্তির পরে লোকজনের ওপর হামলা চালায়। তখন চুক্তির পর মানুষকে আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নিতে হয়। তার মানে এই নয় জনসংহতি সমিতির সদস্যদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে।’

সমাবেশ থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্মস্বার্থ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিরোধ ও চুক্তি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেছেন, পাহাড়ে ভূমি, আইনশৃঙ্খলা, সাধারণ প্রশাসন এবং আভ্যন্তরীণ ও প্রত্যাগত উদ্বাস্তু শরণার্থী পুনর্বাসন হয়নি। সরকারের একটি অংশ চুক্তির বিরোধিতা করছে। চুক্তি বাস্তবায়নে যত দেরি হবে, দলবাজি ও চাঁদাবাজি তত বাড়বে।

নতুন নতুন দলও গজিয়ে উঠবে। চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। তাই জুম্ম জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন এবং উপজেলা পর্যায়েও পালন করা হয়েছে বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...