সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঐক্যবদ্ধ আমরা ফটিকছড়িবাসী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জনসভায় স্বতস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাবে ফটিকছড়িবাসী। এ উপলক্ষ্যে দলমত নির্বিশেষে ফটিকছড়ির সকল পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে ‘আমরা ফটিকছড়িবাসী’র ব্যানারে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে এক মতবিনিময়ের আয়োজন করে আমরা ফটিকছড়িবাসী। এতে ফটিকছড়ির বিভিন্নস্তরের পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রবীণ আইনজীবী মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মাদার অব হিউম্যানিটিখ্যাত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সার্বিক সূচকে বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। এই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দলমত নির্বিশেষে আগামী ৪ ডিসেম্বর সকল মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড ময়দানে।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারায় একসময়ের অবহেলিত উপজেলা ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাত্র কয়েক বছরে পাল্টে গেছে অবহেলিত এই জনপদের চেহারা। ফটিকছড়ির এমন কোনো এলাকা নেই, যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়ির পেশাজীবীরা দলে দলে জনসভা সফল করার উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ সকল পেশাজীবীদের প্রতি।

সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ ও রাইসুল ইসলাম চৌধুরী এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মনজুর মোরেশেদ ফিরোজ, অ্যাডভোকেটে সালামত উল্লাহ শাহীন, জোবায়দা সরওয়ার নিপা, ব্যাংকার নিজাম উদ্দিন, রাশেদুল আমিন রাশেদ, প্রকৌশলী শাহজাহান, চট্টগ্রাম সমিতি-লন্ডনের সভাপতি আবু মুসা, এটিএম ইসহাক, ব্যবসায়ি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তালেব প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...