শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাউজানে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ আটক

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুদ্দিন (১৯) নামে এক তরুণকে  আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

৩০ নভেম্বর (বুধবার) দুপুরে আটক সাইফুদ্দিনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সাইফুদ্দীন উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানখীল এলাকার মৃত আবদুল বাছের এর ছেলে।

জানা যায়, রাউজান পৌরসভায় গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরছিলো পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। এসময় সাইফুদ্দিন ওই শিক্ষার্থীকে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে এলাকার মানুষ দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করার পাশাপাশি ধর্ষণ চেষ্টাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত সাইউদ্দীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় শীল জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে স্থানীয়রা ধরে থানায় সোপর্দ করে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...