চট্টগ্রামের কোতোয়ালীতে ৬৪০ পিস ইয়াবাসহ মো. সালামত উল্ল্যাহ (২০) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালামত কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের মো. ইসহাকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, ৬৪০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
