রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফটিকছড়িতে অটোরিক্সা বন্ধের ঘোষণায় আন্দোলনে চালকরা

বন্ধ হচ্ছেনা ১ ডিসেম্ভর  সিদ্ধান্ত ১৬ ডিসেম্বরের পরে! 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের ঘোষনায় আন্দোলনে নেমেছে চালক- মালিকরা। গত দুইদিন ধরে রাস্তায় নিজেদের পরিবহন চালানো বন্ধ রেখে প্রতিবাদ করছেন শতশত অটোরিক্সা চালক- মালিক।

এদিকে, ৩০ নভেম্বর, বুধবার সকালে নাজিরহাটের ঝংকার ও বিবিরহাট বাস স্টেশন চত্তরে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচী ঘোষনা করেন অটো চালকরা। পরে দুপুরের দিকে তারা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।

এসময় চালকদের একটি প্রতিনিধি দল উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সাথে দেখা করে দাবী তুলে ধরেন।

বৈঠক সূত্রে জানাযায় ১ ডিসেম্বর অটোরিক্সা বন্ধ ঘোষনা থেকে সরে এসে ১৬ ডিসেম্ভর পর্যন্ত সময় দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে প্রশাসন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন, এ বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী অটোরিক্সা রাস্তায় চালানোর কোন সুযোগ নেই। বুঝতে হবে অন্যান্য অপরাধের মতো এটিও একটি অপরাধ।

তবে হঠাৎ করে আইনের আওতায় না এনে কিভাবে চালকদের অন্য পেশায় স্থানান্তর করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

কারন অনেক মানুষ এ পেশার সাথে জড়িত। তাই তাদের কিছু সময় দেয়া সমীচীন বলে মনে করি।

নির্বাহী অফিসার আরো জানান,  ১৬ ই ডিসেম্বরের পরে এমপি মহোদয় চালক – মালিকদের সাথে কথা বলবেন। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ১ ডিসেম্বর থেকে ফটিকছডিতে অটোরিক্সা বন্ধের ঘোষণা দেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। মূলত এরপর থেকে ফটিকছড়িতে অটোরিক্সার চালক – মালিকরা বন্ধ ঘোষণা না করতে আন্দোলনে নামেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...