রবিবার, ১৭ মে ২০২৬

পলোগ্রাউন্ডের জনসভায় লাল টুপি ও যুবলীগের পতাকা হাতে যাবেন চট্টগ্রামের ২ লাখ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার

৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় লাল টুপি ও যুবলীগের পতাকা হাতে যাবেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ২ লাখ নেতাকর্মী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নেতারা নিজেদের পক্ষ থেকে উদ্যোগে এই ঘোষনা দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে চট্টগ্রামসহ ১১ জেলার যুবলীগেরন প্রস্তুতি সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

সভায় আগামী ৪ ডিসেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে সফল করার জন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ চট্টগ্রাম বিভাগের যুবলীগের নেতাদের বেশি কয়েকটি দিক নির্দেশনা দেন।

নির্দেশনা গুলো হলো- আগামী ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভায় সকাল ১১টার মধ্যে যুবলীগের নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে প্রবশে করতে হবে। প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত সমাবেশস্থলে থাকার নির্দেশ। জনসভায় যুবলীগের নেতাকর্মীদের আলাদা ভাবে চেনার জন্য মাথায় লাল টুপি, হাতে যুবলীগের ছোট্ট পতাকা নিয়ে যেতে হবে। ব্যানার নিয়ে গেলেও ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করা যাবেনা। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির ছবি ছাড়া কারো ছবি এবং শ্লোগান দেয়া যাবেনা।

সভার এক পর্যায়ে তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের কাছ থেকে কে কতো নেতাকর্মী জনসভায় নিয়ে আসতে পারবেন তা জানতে চাইলে মহানগরীর নেতারা ১ লাখ নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং দক্ষিণ জেলার সভাপতি দিদারুল ইসলাম ৫০ হাজার এবং উত্তর জেলা যুবলীগের নেতারা ৫০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...