বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আ.লীগ সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন করার যোগ্যতা রাখে: পরশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আওয়ামী লীগের সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়ন করার যোগ্যতা রাখে। এই যোগ্যতা শুধু বঙ্গবন্ধুর কন্যারই আছে।

বর্তমান জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নেই। না আছে খালেদা জিয়ার, না আছে তাঁর গুণধর পুত্ৰ তারেক জিয়ার।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ৪ ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যোগ্যতা অর্জন করতে হলে দুর্নীতি পরিহার করতে হবে। এই যোগ্যতা অর্জন করতে হলে রাষ্ট্র পরিচালনার দক্ষতা থাকতে হয়।

দক্ষতা নাই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। কোনো বিদেশি প্রভুদের হস্তক্ষেপে বা নির্দেশনায় বাংলাদেশে নির্বাচনও হবে না, সরকারও পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ অতুলনীয় জনপ্রিয়তা অর্জন করেছেন। এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো গোত্রের মানুষ নাই যেখানে তাঁর সেবার সুফল পৌঁছায়নি।

আজকে পদ্মা সেতুর পর চট্টগ্রামবাসীর স্বপ্নের বঙ্গবন্ধু টানেল দৃশ্যমান এবং চালু হওয়ার জন্য অপেক্ষমান। এই ট্যানল দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। দেশের জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম শাহর চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ এর মডেলে গড়ে তোলা হবে।

বিএনপি আমাদের প্রজন্মকে বিকৃত ইতিহাস সেখানোর চেষ্টা করেছেন উল্লেখ যুবলীগ চেয়ারম্যান বলেন, সঠিক ইতিহাস থেকে একটি প্রজন্মকে বঞ্চিত করেছেন আপনারা। কোনো দেশপ্রেমী রাজনৈতিক দলের পক্ষে এমন লজ্জাজনক কাজ করা অসম্ভব।

আপনাদের এ ব্যাপারে আগে জবাবদিহি করতে হবে। কেন আপনারা একটি প্রজন্মকে মিথ্যা ইতিহাসের শিক্ষা দিলেন? আপনাদের এই সকল অপকর্মের জবাব যুবসমাজ চায়। যুবলীগের নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা রাজপথে থাকবেন। রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসী এবং ভণ্ড রাজনীতিবিদকে সায়েস্তা করবেন। ইনশাল্লাহ এদের সন্ত্রাস এবং নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেব।

যুবলীগ সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর শাহিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সাহদাত তসলিম, যুগ্ম-সাধারণ বদিউল আলম বদি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সহিদুল হক রাসেল, কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, কেন্দ্রীয় যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...