বুধবার, ১০ জুন ২০২৬

বিএনপি শীতের পাখি: দিনাজপুরে তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে আমাদের দেশে শীতের পাখি।

তিনি বলেন, ‘করোনা মহামারি বা কোনো দুর্যোগ-দুর্বিপাকেই জনগণের পাশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। শীতকালে যেমন ধান খাওয়ার জন্য সাইবেরিয়া, হিমালয় থেকে শীতের পাখিরা আসে, ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। তেমনি বিএনপিও ভোটের সময় আসে, মোটাতাজা হয়ে আবার চলে যায়। অন্য সময়ে আর তাদের খুঁজে পাওয়া যায় না।’

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় মন্ত্রী এ সব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এ সম্মেলন উদ্বোধন করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মো: মোস্তাফিজুর রহমান এমপি’র সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বরেণ্য অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেন।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে শ্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। সেই বিএনপি-জামাত যদি আবার সুযোগ পায়, এই দেশকে আবার পাকিস্তান বানিয়ে ছাড়বে, আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না, তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।’

বিএনপির সমাবেশ নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিনদিন আগে তারা চলে এসেছেন, হোটেলের মধ্যে তাস খেলেছেন আর মাঠের মধ্যে সামিয়ানা টাঙ্গিয়ে গরু জবাই করে রান্নাবান্না করে খেয়েছেন। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে সামিয়ানা টানিয়ে গরু জবাই করে ভুরিভোজ করার কোনো ইতিহাস এই বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনো সমাবেশ নয়, এগুলো পিকনিক।’

তিনি বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের ভাই বলেছেন, খেলা হবে। আমরা কিন্তু সবার সাথে খেলবো না। রুমিন ফারহানাও বলছেন- খেলা হবে। আমরা ওদের সাথে খেলবো না, আমাদের ছাত্রলীগ খেলবে আর যুবলীগ যদি মনে করে খেললে খেলতে পারে। বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, পুকুরের বড় মাছ কিন্তু লাফায় না, পুঁটি মাছ খুব লাফায়। রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ। সমাবেশে কিছু মানুষ দেখেই পুঁটি মাছের লাফানি লাফিয়ে কোনো লাভ নেই।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো: শিবলী সাদিক এমপি, এড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, দলের কেন্দ্রীয় সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুমি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন।

সম্মেলন শেষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এড. মোস্তাফিজুর রহমান এমপি পুণরায় ও সাধারণ সম্পাদক পদে আলতাফুজ্জামান মিতা নতুন দায়িত্ব পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...