বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে ১ ডিসেম্বর থেকে অটোরিক্সা বন্ধের নির্দেশ সাংসদের

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে আগামী ১ ডিসেম্বর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। 

গতকাল রবিবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ ঘোষণা দেন তিনি।

এ নিয়ে সভাশেষে সাংসদের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি সাংবাদিকদের বলেন প্রথমত অটোরিক্সা চালানো বেআইনী, এটি অনুমোদনহীন। দ্বিতীয়ত সড়ক দুর্ঘটনার অন্যতম কারন হচ্ছে অটোরিক্সা। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ব্যটারী চালিত এ যানগুলো বিদ্যুৎ খেকো হিসেবে পরিচিত। জনকল্যানে উৎপাদিত বিদ্য্যৎ অনুৎপাদনশীল এ খাতে খরচ হয়ে যাচ্ছে। অথচ বর্তমানে বিদ্যুৎ নিয়ে মানুষ ভোগান্তি আছে। এ অবস্থায় অটোরিক্সা বন্ধ করা ছাড়া আর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সাংসদ ভান্ডারী।

তিনি আরো বলেন বিদ্যুৎ সাশ্রয় ও দূর্ঘটনা রোধ করতে আশে পাশের উপজেলা গুলোতে অনেক আগেই অটোরিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, ফটিকছড়িতে হঠাৎ অটোরিক্সা বন্ধের ঘোষণা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিলেও চালক – মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক অটোরিক্সা চালক ও মালিকের সাথে কথা হলে তারা সুর মিলিয়ে বলেন পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়নি। অটোরিক্সা বন্ধ হয়ে গেলে এ পেশার সাথে সংশ্লিষ্ট হাজার হাজার মালিক -শ্রমিক বেকার বেকার হয়ে পড়বে বলে মন্তব্য তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান...

যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের...

আরও পড়ুন

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...