বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় শিক্ষা উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

টেকসই উন্নয়ন এবং মানবিকতায় তিনি বিশ্ব দরবারে মহিমান্বিত এক নাম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

চট্টগ্রামবাসী আগামী ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানকে লোকে লোকারন্য করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাবেন।

আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় এনায়েত বাজার বাটালি রোড রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয়ে মাঠে বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শের মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লা বাচ্চুর সঞ্চলনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় নিয়ে পৌঁছেছে। দেশের সার্বিক খাতসমূহ তার প্রমাণ বহন করছে। বাংলাদেশের জন্য শেখ হাসিনা এক আশা জাগানিয়ার নাম।

প্রধান বক্তা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ শেখ হাসিনার পরশে আজ পরিপূর্ণ। তার হাত ধরেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এড.ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, শাহজাহান চৌধুরী, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসমাইল মনু, সাজ্জাদুর রহমান চৌধুরী, বিপু ঘোষ বিলু, এড. শ্রীপতী কান্তি পাল, সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, মোঃ রফিক, মোহাম্মদ সাহাবুদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, এম এ আউয়াল, রিটু দাশ বাবলু, মনোয়ার জাহান মনি, এম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, কায়সার মাহমুদ রিজু, মাহমুদুল করিম প্রমুখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...