রবিবার, ৯ আগস্ট ২০২৬

লেভেন্ডোস্কির পেনাল্টি মিসে জয় হাতছাড়া পোল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

মেক্সিকোর আধিপত্যের ম্যাচে জয় তুলে নেয়ার সুযোগ এসেছিল পোল্যান্ডের সামনে। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কির পেনাল্টি মিসের কারণে জয় হাতছাড়া হলো পোল্যান্ডের। যদিও প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।

মেক্সিকোর হয়ে ম্যাচে গোলের অধিকাংশ সুযোগই তৈরি করেছিলেন হারভিং লজানো। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে পোল্যান্ডের রবার্ট লেওয়ান্ডোভস্কিও জয় এনে দিতে পারেননি দলকে। প্রথমার্ধেই নিজ দলের গোলরক্ষকের কাছ থেকে ৮টি পাস পান তিনি। ম্যাচের মাঝামাঝি মিস করেন পেনাল্টি শট।

আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধের ঠিক আগে সবচেয়ে বড় সুযোগটি নষ্ট হয় মেক্সিকোর। লজানো পাস দেন সতীর্থ হেনসি মার্টিনকে। তার কাছ থেকে বল যায় জর্জ সানচেজের কাছে। সানচেজের নেয়া শট বারের উপর দিয়ে পাঠিয়ে দেন পোলিস গোলরক্ষক।

৫২ মিনিটের সময় গোল করতে পারতেন সেই লজানো। কিন্তু এবারও তার শট ঠেকিয়ে দেন পোলিস গোলরক্ষক। ২ মিনিট পর ডি বক্সের ভেতর লেওয়ান্ডোভস্কিকে ফাউল করেন মেক্সিকো ডিফেন্ডার হেক্টর মরেনো। ভিআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু লেওয়ান্ডোভস্কির নেয়া শট ফিরিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া।

গোলশূন্য ম্যাচের শেষ দিকে দুদলই একাধিক পরিবর্তন আনে। তাতেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। এ ড্রয়ের ফলে ১ পয়েন্ট করে পেয়েছে উভয় দল। ফলে ‘সি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে পোল্যান্ড দুইয়ে ও মেক্সিকো তিন নম্বরে আছে। ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সৌদি আরব। সৌদির কাছে হার বরণ করা আর্জেন্টিনার অবস্থান সবার শেষে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...