রবিবার, ৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউছুপ খান (৩৫) নামের যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভাধীন মীরেরহাট বটতল এলাকায় মৃদুলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মোঃ ইউসুফ খান (৩৫)। তিনি পৌরসভাধীন ১নং ওয়ার্ডের অন্তর্গত নুনাছড়া গ্রামের গরু ব্যবসায়ী মদিন উল্লাহর ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসদরের নুনাছড়া গ্রামের বাসিন্দা মদিন উল্লার ছেলে যুবলীগ কর্মী ইউসুফ খান ইটবালির ব্যবসা করতেন। এছাড়া এলাকার আরো কিছু যুবকের সাথে যৌথভাবে মাটি বিক্রিসহ নানান ব্যবসায়িক কাজে জড়িত ছিলেন। এসব ব্যবসা নিয়ে তার সাথে এলাকার অন্য কয়েকজন যুবকের শত্রুতা চলছিলো। রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় পৌরসভার বটতল এলাকায় অবস্থিত একটি হোটেলে ইউসুফের সাথে তার ব্যবসায়িক এসব পার্টনারদের সাথে তীব্র বাকবিতন্ডা শুরু হলে কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে পালিয়ে যায়। তারা চলে যাবার পর স্থানীয়রা ইউসুফকে দ্রুত উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ডা.আছরার উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

ডা.আছরার উদ্দিনের বরাত দিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টায় ইউসুফ নামক যুবকটিকে হাসপাতালে নিয়ে আসার পর ডা. আছরার উদ্দিন তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন। অর্থাৎ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইউসুফের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বলেন, ইউসুফ যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো এবং ইটবালিসহ নানান ব্যবসা করত। এলাকায় কিছু যুবকের সাথে মিশে সে তার কাজকর্ম পরিচালনা করত। তিনি জানান যতদূর জেনেছি রবিবার সন্ধ্যায় নুনাছড়া বটতল এলাকায় পেট্টোল পাম্প সংলগ্ন একটি হোটেলে তার ব্যবসায়িক পার্টনাররাই তাকে কুপিয়ে হত্যা করেছে।

এব্যাপারে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান বলেন, ইউসুফ যুবলীগ সমর্থক ছিলেন। তবে তার কোন দলীয় পদ ছিলো না। কিন্তু স্থানীয়ভাবে জেনেছি এটি দলীয় কোন ঘটনা নয়। এটি ব্যবসায়িক দ্বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল উদ্দিন বলেন, ইউসুফ যাদের সাথে সবসময় মেলামেশা করতেন তারাই নিজেদের অন্তকোন্দলে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা লাশ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেব। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...