শনিবার, ১৬ মে ২০২৬

শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্তে এসে বড়সড় ধাক্কা খেল ফ্রান্স। এবার চোটের কারণে ছিটকে গেলেন দলটির সবচেয়ে বড় তারকা করিম বেনজেমা।

শনিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমে বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। অবশেষে এমআরআই করার পর জানা গেল চোট সেরে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। অর্থ্যাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ। দি গার্ডিয়ান পত্রিকার (২০শে নভেম্বর) এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়।

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের চোটের কবলে পড়েন পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে। বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।

বেনজেমা ছিটকে যাওয়ায় দলে তার বদলি হিসেবে ডাক পেতে পারেন অ্যান্থনি মার্শিয়াল। গত অক্টোবর থেকে উরুর চোটে ভুগছিলেন তিনিও। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশেও নিয়মিত নন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থা ফ্রান্সের। বলা যায় একেবারে শনির দশা লেগেছে দলটির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...