বুধবার, ৫ আগস্ট ২০২৬

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত দিদার- জহুরুল

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম রেলস্টেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নতুন সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) তারা চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছালে আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নবাগত দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বলেন, দক্ষিণ চট্টগ্রামকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এখানকার পরিবেশ প্রকৃতি ঠিক রেখে দক্ষিণ চট্টগ্রামের যুবসমাজকে নতুন করে সাজাতে চাই। এ জন্য দরকার সবার সহযোগিতা।

এর আগে সকালে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক আসার খবরে মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে ছুটে যান দলীয় নেতাকর্মীরা।

একপর্যায়ে জনস্রোতে রূপ নেয় চট্টগ্রাম রেলস্টেশন। পরে গাড়ি বহর নিয়ে তাদের নিজ গ্রামে পৌঁছে দেন হাজারো জনতা।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু,কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্জিয়ার ইসলাম আহমেদ সহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ১৬ নভেম্বর কর্ণফুলী উপজেলার মো. দিদারুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও বোয়ালখালীর মো. জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...