সোমবার, ২৭ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৮ শিক্ষার্থীর লড়াই

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই উপজেলার মাধ্যমিক ও দাখিলের বর্ষসেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৪র্থ আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাঁচটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ জন বর্ষসেরা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দুটো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করেন। প্রতিবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও এবার দাখিলের বর্ষসেরা শিক্ষার্থীরাও এতে লড়াইয়ের সুযোগ পেয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ সেরা ২০ জন প্রতিযোগী মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

সংগঠনের পরিচালক এনামুল হক বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৪র্থ বারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। করোনাকালে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা স্থগিত রাখা হলেও এবার ৪র্থ আসর দিয়ে পুনরায় প্রতিযোগিতা চালু করা হয়েছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।

এর আগে সকাল দশটায় অদম্য যুব সংঘের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও অর্থ সম্পাদক খালেদ হোসেন জাহিনের সার্বিক তত্বাবধানে পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রওশন আরা, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শাহজাহান, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক ও যুব সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ জন প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...