মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আমরা আর আগুন নিয়ে খেলতে দেব না: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে। আজিজ মার্কা কমিশনের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আমরা আর আগুন নিয়ে খেলতে দেব না।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ছাগল তো নাচে, ছাগলের তিন নম্বর বাচ্চাও নাচে। সে কী লাফ বাম রাজনীতি দলের! যারা মানুষের কথা বলে, যারা খেটে খাওয়া মানুষের কথা বলে, আদর্শের কথা বলে, এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে তার নেতৃত্বে আন্দোলন করে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুর ও আওয়াজ আগের মতো নেই। এখন কমে গেছে। লন্ডনে এখন আর টাকা পাঠাতে পারছেন না ফখরুল সাহেব। ফখরুল সাহেব বরগুনার এই সম্মেলনে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ দেখে যান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাজই অন্যের সমালোচনা করা। পদ্মাসেতু নিয়ে তারা কী ধরনের বিদঘুটে মন্তব্য করেছে তা সবারই জানা।

আজতো পদ্মাসেতু হয়েই গেল, এই পদ্মাসেতু পার হয়েই বিএনপির নেতারা বরিশাল গিয়েছিলেন। আপনাদের কি কোনো লজ্জা নাই? ঘরের কোনে বসে সমালোচনা না করে মাঠে আসুন, খেলা হবে। ডিসেম্বরের পর খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এখন আর কষ্ট পোহাতে হয় না। আর কিছু দিন পরেই ফরিদপুর থেকে কুয়াকাটার রেললাইনের কাজ এসে পড়বে এই দক্ষিণ অঞ্চলে।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯২ সালে সম্মেলনের মধ্য দিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির নির্বাচিত হন।

দীর্ঘ ৩০ বছর ধরে শীর্ষ এই দুটি পদে সভাপতি সম্পাদক হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০১৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হলেও তারাই সভাপতি-সম্পাদক নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...