রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়ল

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ এখনো শান্ত হয়নি। মিয়ানমারের সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন ও বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গত ৯ অক্টোবর থেকে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আবারো বাড়ানো হয়েছে তিন উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, ও থানচিসহ তিন উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থের আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে গণবিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ১২ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...