সোমবার, ২৯ জুন ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধারাবাহিক উন্নয়নের আরেক মাইলফলক: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক।

শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে কমবে।

প্রকল্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে তিন কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সেতুর সুফল শুধু ২১টি জেলার মানুষ নয়, সারাদেশ পাচ্ছে। এর পর প্রধানমন্ত্রী একদিনে জাতিকে উপহার দিয়েছে শত সেতু। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরইমধ্যে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণাংশের টিউবের নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামী ২৬ নভেম্বর টানেলটি পরিদর্শন করা হবে। আশা করছি, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ টানেলের উদ্বোধন করতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

আরও পড়ুন

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...