মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাঁশখালী-৬, বোয়ালখালী-৮, কর্ণফুলী-৯ এবং আনোয়ারা উপজেলার সম্মেলন ১০ ডিসেম্বর

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দক্ষিণ জেলা আওয়ামীলীগের বৈঠকে আগামী ১২ ডিসেম্বর জেলা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি বাঁশখালী, বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার ৯ নভেম্বর বিকালে অনুষ্ঠিত সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের (এই উপজেলায় দীর্ঘ ২৫ বছর পর সম্মেলন হতে যাচ্ছে) সম্মেলন ৬ ডিসেম্বর, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ৮ ডিসেম্বর, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ৯ ডিসেম্বর এবং আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিসহ দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের সাথে সার্কিট হাউজে বৈঠক থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, প্রতিনিধি সভার পর আমরা আবার সার্কিট হাউজে ক্লোজ ডোর বসেছিলাম।

সেখানে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে চূড়ান্ত দিক নির্দেশনা ও প্রস্তুুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে সার্কিট হাউজে আমাদের দক্ষিণ জেলার সম্মেলন এবং উপজেলা সম্মেলন নিয়ে বৈঠক হয়েছে। মহানগরের সাথেও বৈঠক হয়েছে।

আমাদের দক্ষিণ জেলার ১২ ডিসেম্বর সম্মেলন সফল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরও উপস্থিত ছিলেন।

অপরদিকে আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলা সম্মেলনের ব্যাপারে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে টেলিফোনে আলোচনা করে তারিখ নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ পরির্দশন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...