সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আয়নাল হক (২৮) ও ওয়াচকুরুনী (৩০) নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ৯ নভেম্বর ২২ ইং ভোরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার গভীর রাতে মহিষতুলি সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাবপিলার এলাকায় পৌঁছালে ভারতের কৈমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ভারতীয় সীমানায় মারা যান আয়নাল হক ও ওয়াচকুরুনী। পরবর্তীতে তাদের সাথে থাকা অন্যরা দুজনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

এ বিষয়ে লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে দু’জন বাংলাদেশি আহত হন। তাদের সঙ্গে থাকা অন্যরা দুজনকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহত আয়নাল হক (২৮) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে ও ওয়াচকুরুনী (৩০) একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...