চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিকেলে সাঙ্গু নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমাদের একটি টিম মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকা থেকে মরদেহটি ভেসে এসেছে।
