রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ২৬ লাখ টাকার চেক আদায়ের ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ রোডস্থ “দৈনিক খবর” চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ২৬ লাখ টাকার চেক আদায়ের ঘটনায় মৃদুল কান্তি শীল (৪৮) ও মোঃ কায়সার হামিদ (৩৫) নামের দুইজনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃত মৃদুল কান্তি শীল- সাতকানিয়া উপজেলার আমিলাইশ শীল পাড়ার জ্ঞানেন্দ্র শীলের পুত্র ও মোঃ কায়সার হামিদ বহদ্দারহাট বারৈপাড়া এলাকার শফি চৌধুরীর পুত্র বলে জানা যায়।

জানা গেছে, শাওনের পিতা মরহুম সাংবাদিক মোঃ ওবায়দুর রহমানের সাথে একটি জায়গা সংক্রান্তে টাকা লেনদেনের বিষয়ে মৃদুল শীলের বিরোধ ছিল যাহা আদালতে মামলা চলমান রয়েছে। এক পর্যায়ে বিরোধ মীমাংসার কথা বলে গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মৃদুল কান্তি শীল তার ভাড়া করা সন্ত্রাসী কায়সার হামিদ ও মোঃ রিফাতসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসীকে নিয়ে কাতালগঞ্জ রোডস্থ দৈনিক খবর, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে যায়। এসময় সন্ত্রাসীরা সিইউজে ও প্রেস ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার ও স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন চৌধুরীকে শ্লীলতাহানি করে অফিস থেকে বের করে দিয়ে খবর’র বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ১৩ লাখ টাকার দু’টি চেকে মোট ২৬ লাখ টাকার চেক আদায় করে নিয়ে হুমকি দিয়ে চলে যায়। জোর পূর্বক চেক আদায়কালে সন্ত্রাসীরা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন। বিষয়টি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের জানানোর পর তাদের সহযোগিতায় আহমাদুর রহমান শাওন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ অজ্ঞাত দেখিয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করেন, যাহার নং-৪/২৩৫।

পরবর্তীতে সোমবার ( ৭ নভেম্বর) দুপুরে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদারের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাদিকুর রহমানের নেতৃত্বে এস.আই লুৎফর রহমান সোহেল রানা সঙ্গীয় ফোর্সদের নিয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে মোট ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ মৃদুল ও কায়সারকে আটক করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদার বলেন, পত্রিকা অফিসে হামলা ও সাংবাদিককে জিম্মি করে চেক আদায়ের ঘটনা আমি শুনেছি এবং ঘটনার বিষয়ে মামলাও হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে এবং তাদের আদালতে প্রেরণ করেছি। পুলিশ বাকি আসামিদের আটক অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য যে, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে এক নারীর দায়ের করা লাঞ্ছিত ও ছিনতাই মামলা এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর তারিখে সিইউজে’র সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র চট্টগ্রাম ব্যুরো প্রধান পেশাজীবি নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ও সিইউজে নেতা সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় আটক হয়েছিল সন্ত্রাসী কায়সার হামিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...