রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিএনপি একটি ছিনতাইকারী দল: তাজুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। তাহলে ছিনিয়ে নেওয়া তো ছিনতাইকারীরা কাজ। বিএনপি একটি ছিনতাইকারী দল’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৭ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় বিএনপি আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

এদিকে সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মহব্বত আলী সাধারণ সম্পাদক করা হয়।

লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাকে।

এ সময় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতারা বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...