মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

যাত্রীবাহী একটি বিমান আফ্রিকার দেশ তানজানিয়ার বাকুবা শহরের বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৯ আরোহীর মৃত্যুর হয়েছে। মৃত্যুর বিষয়টি সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন।

বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাজালিবা।

এদিকে বিমান দুর্ঘটনার পর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি তদন্ত দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...