রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলা, বেঞ্চসহকারীসহ ৪ জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতে আইনজীবী মনজুর আলমের ওপর হামলার ঘটনায় আদালতের বেঞ্চ সহকারিসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা তাদের প্রত্যাহার করেন। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন।

তিনি জানান, রবিবার এই ঘটনার প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। ঘটনার তদন্ত করার জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ আদালতের বেঞ্চ সহকারীসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মনজুর আলম একটি মামলার নথি দেখার জন্য প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একাধিক যান। তখন আদালতে বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ নথি দেখানোর জন্য কয়েকবার সময় দেন। বেঁধে দেওয়া সময়ে গিয়েও মনজুর আলমকে মামলার নথি দেখতে দেয়নি বেঞ্চ সহকারী। পরে নথি দেখানোর জন্য টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে মাগরিবের সময় যেতে বললে সেই সময় যান ওই আইনজীবী। তখনও আদালতের বেঞ্চ সহকারি অসহযোগিতা করেন। পরে রোববার যেতে বলেন। এসময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে কয়েকজন স্টাফ এক সঙ্গে আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...