মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কালারপোল সেতুর উদ্বোধন কাল

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের ওপর ১শ’ ৮০ মিটার দৈর্ঘ্যর বহুল কাঙ্ক্ষিত কালারপোল অহিদিয়া সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামীকাল সোমবার (৭ নভেম্বর) এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন তিনি।

সূত্রে জানা যায়, প্রায় ১৮০ দশমিক ৩৭৩ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ সেতুর উভয় পাশে ৫৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। এ সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা।

সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত হলে কর্ণফুলী উপজেলা ও বোয়ালখালী উপজেলার সঙ্গে পটিয়ার সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। এর পাশাপাশি শিকলবাহা খালের দুই পাড়ে গড়ে উঠা শিল্পকারখানায় উৎপাদন ত্বরান্বিত ও উৎপাদিত মালামাল সরবরাহ ও স্কুল, কলেজ, মাদরাসার হাজার হাজার শিক্ষার্থীসহ কয়েক লাখ মানুষের যাতায়াতে ভোগান্তি লাঘব হবে।

উল্লেখ, ২০০৭ সালে একটি শিল্প প্রতিষ্ঠানের কার্গো জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এরপর ২০১৪ সালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অর্থায়নে একটি বেইলি সেতু নির্মাণ করলেও ২০১৫ সালে তা আবারো ভেঙে যায়। পরবর্তীতে ২০১৭ সালে ব্রিজের টেন্ডার আহ্বান করা হয়। এতে রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কালারপোল সেতুর টেন্ডার গ্রহণ করে। সওজ কর্তৃপক্ষ ২০১৯ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজের কার্যাদেশ দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...