চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে আগুনে ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ২নং ওয়ার্ডের মির্জা গুষ্টির বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কেউ আহত না হলেও প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
বিষয়টি নিশ্চিত করছেন স্হানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
লামা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ১৩ ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
