মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন এক মা

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা থেকে নোয়াখালী আসার পথে যাত্রীবাহী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার (২৫) নামের এক মা।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রেলওয়ের কর্মকর্তাদের সহায়তায় ওই প্রসূতি মাকে কুমিল্লা স্টেশনে নামিয়ে স্থানীয় খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম তার বাবা-মায়ের সঙ্গে উপকূল এক্সপ্রেস চড়ে লক্ষীপুর বাবার বাড়িতে যাচ্ছিলেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই গৃহবধুর প্রসব ব‍্যথা দেখা দেয়।

ট্রেনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে ওই ট্রেনে থাকা একজন চিকিৎসকের সহায়তা নেন। ততক্ষণে ওই তানিয়া বেগম ট্রেনের মধ‍্যেই পুত্রসন্তানের জন্ম দেন।

ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছালে আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন‍্য নবজাতকসহ তানিয়াকে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে প্রেরণ করেন।

তিনি বলেন, নরসিংদী থেকে আসা উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রী তানিয়া বেগম ও নবজাতক সুস্থ আছেন বলে চিকিৎসকের কাছ থেকে খবর নিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...