মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে প্যাক এশিয়া-স্পিকারস কাউন্সিল’র অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা ৭ নভেম্বর

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক কনসালটেন্সি প্রতিষ্ঠান প্যাক এশিয়া বাংলাদেশ চট্টগাম শাখা ও ও স্পিকারস কাউন্সিল বাংলাদেশ এর আয়োজনে আগামী ৭ নভেম্বর সোমবার জিইসিস্থ (সানমার ওসান সিটির পাশে) দিনব্যাপী ‘অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা-২০২২’ অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা উক্ত মেলায় যে কোন শিক্ষার্থী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

মেলায় অস্ট্রেলিয়ার স্বনামধন্য অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনিত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন এবং মেলায় ম্যাকুরারি বিশ্ববিদ্যালয়, ওলংগং বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, সিকিউ বিশ্ববিদ্যালয়, এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়, লাট্রোব বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, জেমস কুক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, টরেন্স বিশ্ববিদ্যালয়, ডিকেন বিশ্ববিদ্যালয়, আর এম আই টি বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওয়েষ্টান অস্ট্রেলিয়া, ওয়েষ্টান সিডনি বিশ্ববিদ্যালয়, সুইনবান বিশ্ববিদ্যালয়, সানসাইন কোষ্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, ফেডারেশন বিশ্ববিদ্যালয়, নাভিতাস বিশ্ববিদ্যালয়গুলোতে
স্কলারশিপ পাওয়া যাবে।

শিক্ষা মেলা সম্পর্কে প্যাক এশিয়া বাংলাদেশ এর প্রধান নির্বাহী প্রদীপ কুমার রয় বলেন, মেলায় শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য যেমন- অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, পার্ট টাইম কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পনসরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে। এছাড়াও স্পিকার কাউন্সিলর প্রধান নির্বাহী ও পরিচালক ইমরান আহমেদ বলেন শুধুমাত্র মেলার দিন অন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের বিশাল সুযোগ রয়েছে।

আর মেলায় ভ্রমন করলেই থাকছে স্পিকারস কাউন্সিলের IELTS ফিতে ১ হাজার টাকা ছাড়ের সুযোগ। বিস্তারিত তথ্য জানতে লগইন করুনঃ website – https://pacasia.org. এছাড়া আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন প্যাক এশিয়া, স্পিকার্স কাউন্সিল লিমিটেড। ১৩৮৮, পূর্ব নাসিরাবাদ, সানমার ওশান সিটি এর পাশে। ফোন ০১৭৭২৭২১৪৩০।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...