মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিত্রাংয়ে ভেসে আসা মহিষ লুকিয়ে রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

২০০ মহিষ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা লুকানো আরো তিন মহিষ উদ্ধার করা হয়েছে।এ সময় মহিষগুলো লুকিয়ে রাখার অপরাধে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলীর ঘরে অভিযান চালিয়ে মহিষ গুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মোহাম্মদ আলী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মো. মোস্তফার পুত্র।

মো.শাহাদাত হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মো. মোস্তফার পুত্র মোহাম্মদ আলীর ঘরে অভিযান চালিয়ে তিনটি মহিষ উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ আলী মহিষগুলো তার নয় বলে দাবি করে জানান, পার্শ্ববর্তী দুলাল নামের এক ব্যক্তি তাকে মহিষগুলো রাখতে দিয়েছিলেন।

তিনি আরও জানান, দুলাল জোয়ারের পানিতে ভেসে আসা তিনটি মহিষ স্থানীয় কয়েক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। কিন্তু দুলালের বাড়িতে জায়গা না থাকায় তিনি মোহাম্মদ আলীকে লুকিয়ে রাখার দায়িত্ব দিয়েছিলেন। মোহাম্মদ আলীর দেওয়া তথ্য অনুযায়ী দুলালের বাড়িতে অভিযানে গেলে টের পেয়ে দুলাল আগেই পালিয়ে যায়। এ সময় মহিষ তিনটি চুরি করে রাখার অপরাধে মোহাম্মদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য , ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর ও উড়িরচর থেকে জোয়ারের পানিতে ভেসে আসা ২০০ টি মহিষ গত ৩০ অক্টোবর পর্যন্ত প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর আগে স্থানীয়রা ভেসে আসা ১৯১ টি মহিষ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী থানা হেফাজতে জমা দেন । কিন্তু কয়েকজন ব্যক্তি কয়েকটি মহিষ লুকিয়ে রাখেন। গত তিন দিনে অভিযান চালিয়ে মোট নয়টি মহিষ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...