বুধবার, ২৯ জুলাই ২০২৬

মহেশখালীতে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৩

ধাওয়া পাল্টা ধাওয়া

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ষাইটমারা জামে মসজিদে চাঁদা তুলার টাকা নিয়ে দুই পক্ষের মারমারি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

৪ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা জামে মসজিদে এ মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে।

বর্তমান কমিটির পক্ষের আহতরা হলেন,দোলোয়ার (৩০), আব্দু রহিম (৩৩),আব্দুল্লাহ, চকরিয়া ( ৪০), আব্দুল্লাহ (২২) ইসহাক (৫৫) আব্দু ছালাম (৪০), হাজী রফিক উদ্দিন (৬০) আব্দু রহিম (৩৩) আবুল কাশেম (৩৯) পুরান কমিটির মধ্যে আহতরা হলেন, সাবেক সভাপতি মেম্বার আব্দুল মজিদ, (৫৫), মৌলবী আব্দু ছালাম (৫০) নুরু বাদশাহ (৪০) শাহেদ (৩৫), মাজুল করিম ৩৩) সাদ্দাম হোছাইন (১৮)।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার ছিল জুমার দিন স্থানীয় মানুষ মসজিদে আসেন। মসজিদে আসা মুসল্লিরা নামাজের পর যে যার যার মত মসজিদের চাঁদা দেন। কিন্তু চাঁদা নিজেদের আয়ত্বে রাখতে বর্তমান মসজিদ কমিটির সাথে পুরাতন কমিটির বিরোধ লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ধাক্কাধাক্কি ও মারপিটের একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চারদিকে ছড়ি পড়লে স্থানিয়দের সহযোগিতা পরিস্থিতি শান্ত হয়। পরে খবর পেয়ে মহেশখালী থানার এস আই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছন।

শাপলাপুর ষাইটমারা বর্তমান মসজিদ কমিটি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মসজিদে হামলার পর পূর্বের কমিটির লোকজন বহিরাগতদের সংগঠিত করে সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ী থেকে লোকজন নামিয়ে দ্বিতীয়বার হামলা করে।বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ বলেন, মসজিদের কমিটির বর্তমান ও সাবেক কমিটি নিয়ে ধাক্কাধাক্কি ও মারপিটের ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...