বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিল্প বিপ্লব নিয়ে আ’লীগের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

শিবুকান্তি দাশ, ঢাকা

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’- এ প্রতিপাদ্যে ৪ নভেম্মর শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হবে। শেষ হবে পরদিন শনিবার।

শুক্রবার সকাল ১০টায় আইইবি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে সকাল সোয়া ১১টায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনের প্রথম ম‚ল প্রবন্ধ এবং দুপুর ১২টায় থাইল্যান্ডের এআইটির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. জয়শ্রী রায় দ্বিতীয় ম‚ল প্রবন্ধ উপস্থাপন করবেন। বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির ৯টি ভেন্যুতে আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন শনিবার আইইবির কাউন্সিল হলে সকাল ১০টায় তৃতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। দুপুর ২টা ২০ মিনিটে চতুর্থ এবং শেষ মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৯টি ভেন্যুতে আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় আইইবি মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গত বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। এ সময় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী আবদুস সবুর বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, চীন, অস্ট্রেলিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও সিংগাপুর থেকে গবেষকরা শতাধিক নথি জমা দিয়েছেন। সম্মেলন থেকে উঠে আসা সুপারিশমালা আওয়ামী লীগের দপ্তর ও রিসার্চ সেল এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...