হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন উপজেলা প্রসাশন।
বুধবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত নদীর গড়দুয়ারা থেকে নাঙ্গলমোড়া ইউনিয়ন পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীর গড়দুয়ারা থেকে নাঙ্গলমোড়া ইউনিয়ন পর্যন্ত অভিযান চালিয়ে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান এ অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও হাটহাজারী মডেল থানা পুলিশ।
