রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী ইসমাইল মেয়র নির্বাচিত

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনোীত ইসমাইল হোসেন। তিনি পেয়েছেন ১২০৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধি মোবাইল প্রতীকের প্রার্থী মিনহাজুল ইসলাম জসীম পেয়েছেন ৬৮৮৯ ভোট।

বুধবার (২ নভেম্বর) নির্বাচন শেষে রাতে উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক মিলনায়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এর পূর্বে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রঃহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন ধরনের গোলযোগের সংবাদ পাওয়া যায়নি। তবে, ৮ নং ওয়ার্ডের ধুরুং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনহাজুল ইসলাম জসিম অভিযোগ করেন প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা তাঁর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। পাশাপাশি ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করায় ধীরগতির অভিযোগ এনেছেন ভোটারার। যার কারণে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।

এদিকে, ২ নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া ফকির মুহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ইভিএম’র সমস্যা দেখা দেয়ায় কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। পরে ভোট গ্রহণ শুরু করা হয়।

অন্যদিকে, ৯ সাধারণ ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- ১ নং ওয়ার্ডে সাংবাদিক মুহাম্মদ রফিকুল আলম, ২ নং ওয়ার্ডে আলাউদ্দিন আল রাকিব, ৩ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪ নং ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুর ৫ নং ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬ নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নং ওয়ার্ডে মৌলানা এহসানুল করিম, ৮ নং ওয়ার্ডে গোলাপ মওলা গোলাপ এবং ৯ নং ওয়ার্ডে আবুল হাশেম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম, ফিরোজা বেগম ও রোকেয়া বেগম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...