বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় শহীদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন মো. শহীদুল্লাহ্ (২৫)। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান অভিযুক্ত মো. মফিজ (৩৩) প্রকাশ মনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার খাগড়াছড়ি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মনি উপজেলার কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম ধোপাঘাট এলাকার শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আদালতে তার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোদালা ধোপাঘাট থেকে ৮ বন্ধুসহ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রাজমিস্ত্রী শহীদুল্লাহ্(২৫)। ঘটনার দিন ফায়ার সার্ভিস নদী থেকে লাশ উদ্ধার কর‍তে না পারলেও শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলার শিলক ইউনিয়নের স’মিল ভান্ডারী ফকির ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন পাওয়া যায় বলেও জানান পুলিশ। শহীদুল্লাহ্ পেশায় রাজমিস্ত্রি, সে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের মো. ফজল করিমের প্রথম সন্তান।

এ ঘটনায় গত ২ অক্টোবর নিহত শহীদুল্লাহর পিতা ফজল করিম বাদি হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় মনি ছাড়াও তার বড় ভাই মো. নাছের (৪২) এবং কোদালা ধোপাঘাট জান মোহাম্মদ বাড়ির ছৈয়দ আলমের ছেলে আবদুল হান্নানসহ (৩৫) অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “মামলার পর থেকে অভিযুক্ত আসামিদের ধরতে আমরা তৎপর ছিলাম। সোমবার গোপন সংবাদে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে আদালত পরবর্তী তারিখে এর শুনানি করবে। এছাড়াও অন্য আসামিদেরও ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...