বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে ৪ ফার্মেসীকে ৬০হাজার টাকা জরিমানা

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারী উপজেলার বিভিন্ন ফার্মেসীতে মানসম্মত ঔষধ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যেগে অভিযান পরিচালনা করে ৪টি ফার্মাসীকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩১ অক্টোবর)  উপজেলার ফতেয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। এসময় জরিমানার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষজনকে সচেতন করা হয়।

জানা যায়, বিভিন্ন ফার্মেসীতে মানসম্মত ঔষধ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত রয়েছে। দুয়েকটি ফার্মেসী ছাড়া অধিকাংশ ফার্মেসিতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়া অনিবন্ধিত ইনসুলিন ও বিক্রয় অযোগ্য ঔষধ সংরক্ষণ করতে দেখা যায় কোন কোন ফার্মেসি’কে। বিভিন্ন অভিযোগে ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৫০০০ হাজার, মোজাম্মেল মেডিক্যাল হল’কে ২৫,০০০ হাজার, লাকী মেডিক্যাল হল’কে ১০,০০০ হাজার ও মাদার্শা ফার্মেসি’কে ২০,০০০ টাকা জরিমানা করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম জানান, জনদুর্ভোগ ও ভোক্তা অধিকার সংক্রান্ত সকল বিষয় আমরা কঠোরভাবে মনিটরিং করছি। এ বিষয়ে সম্মানিত জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব মোহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষিতে হাটহাজারীর বিভিন্ন ফার্মেসীতে অভিযান চলছে। ভোক্তাদের জন্য মানসম্মত ঔষধ নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য।

অভিযানে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ সাখাওয়াত হোসেন রাজু। এসআই প্রদীপ চন্দ্র দে’র নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশগ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...