রবিবার, ২ আগস্ট ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু ছড়ানোর প্রেক্ষাপটে শেখ হাসিনা সকলের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এডিস মশা তার বিস্তারের জন্য পানি ভর্তি পাত্রের দেয়ালে এবং অন্যান্য স্থানে ডিম পাড়ে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ করে সিভিল এভিয়েশনকে প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

২০১৯ সালে দেশে এক লাখের বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করা হয় উল্লেখ করে, খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে।

এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ডেঙ্গু রোগী, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০ এবং সিলেটে ৫৩ জন। ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...