শনিবার, ১৬ মে ২০২৬

এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও একাডেমিক স্বীকৃতি দেবে শিক্ষা বোর্ড

শিবুকান্তি দাশ, ঢাকা প্রতিনিধি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চুড়ান্ত অনুমোদন এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো দেবে।

দেশের ১১টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ অনুমোদন দেবে। আগে এক সময় শিক্ষাবোর্ডগুলো এ অনুমোদন দিলেও পরে তা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়। এখন আবার এ ক্ষমতা শিক্ষা বোর্ড গুলোকে ফিরিয়ে দেওয়া হলো।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড গুলো তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব অনুমোদন দেবে- এমন বিধান রেখে রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ চ‚ড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ নীতিমালায় সই করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, শিগগিরই এ নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে কোনো আবেদন নীতিমালার বিধিবিধান সাপেক্ষে নামঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণসহ জানাতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...