শনিবার, ১৬ মে ২০২৬

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

নগরীর ৪০, ৩২, ২৬, ৩৯, ২৩ ও ১ নম্বরসহ ৬টি ওয়ার্ড সম্মেলনের তারিখ নির্ধারণ

জয়নাল আবদিন নাইমন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যেসব ওয়ার্ডে কোন অভিযোগ নেই-সমস্যা নেই-স্বত:স্ফূর্ত ভাবে সম্মেলন করা যাবে সে সব ওয়ার্ডে আগামী ২৪ ঘণ্টার মধ্যে (৩১ অক্টোবরের মধ্যে) সম্মেলনের স্থানসহ তারিখ মহানগর কার্যালয়ে জানানোর জন্য প্রত্যেক থানার সাংগঠনিক টিমের আহবায়কদের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও সভায় নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড, ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, ১নং পাহাড়তলী ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সেই সকল ওয়ার্ডের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে সুষ্ঠুভাবে সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেয়া হয়।

সভায় মাননীয় শিক্ষা-উপমন্ত্রী ও কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি বলেন, আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। আমাদের এখন এই মুহূর্তে নেত্রীর জনসভাকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-জনসভাকে কিভাবে সর্বকালের সর্ববৃহৎ জনসভায় রূপ দেয়া যায়-সেই লক্ষ্যে কাজ করা। যেহেতু ওয়ার্ড পর্যায়ে নানান ধরনের অভিযোগ রয়েছে-ওয়ার্ড সম্মেলন করা না গেলেও এই সময়ের মধ্যে সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা চাইলে মহানগরের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। যেহেতু প্রত্যেক ওয়ার্ডে কমিটি আছে-সেখান থেকে কাউন্সিলর করে মহানগর সম্মেলন করা ফেলে যায়। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের গুরুত্ব রয়েছে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নাই। আমরা এক ও অভিন্ন লক্ষ্যে সামনের দিকে এগুতে চাই।

তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আমাদের সবাইকে এখন থেকে নিষ্ঠার সহিত কাজ করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে কোন প্রকার আপত্তি নেই-স্বত:স্ফূর্ত ভাবে সম্মেলন করা যাবে সে সব ওয়ার্ডে সহসা সম্মেলন করবো। ৪ ডিসেম্বর মহাসমাবেশের সাথে সাথে ওয়ার্ড পর্যায়ে সম্মেলনগুলো যাতে নির্ধারিত তারিখ অনুযায়ী সাথে সম্পন্ন হয় সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবশ্যই অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সভায় সাংগঠনিক টিমের প্রধানদের বক্তব্যের আলোকে আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ড সম্মেলনের তারিখ নির্ধারণ করে সভায় অবহিত করেন। সেই সকল ওয়ার্ডের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে সুষ্ঠুভাবে সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরো বলেন, যারা দলে আছেন, দল করেন এবং আগামী দিনে নেতৃত্বে আসবেন, তাদেরকে অবশ্যই পরিশুদ্ধ হয়ে দলের নীতি-আদর্শের প্রতি আনুগত্য থাকতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আসছেন। তিনি চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং আশা ভরসার নির্দেশনা দিবেন। এই লক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু বড় সমাবেশ নয়, যেন সর্বজনের অংশগ্রহণে একটি বিশাল জনসমূদ্রে পরিণত হয় সেই আহ্বান জানাই।

তিনি আরো বলেন, নীতি-আদর্শ এবং শৃঙ্খলাকে সামনে রেখে তৃণমূলস্তরের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশে যোগদান করবেন। এক্ষেত্রে কোন ব্যতয় ঘটতে দেওয়া হবে না।

সভায় সাংগঠনিক টিমের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান মাহমুদ সমশের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, জোবায়েরা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আব্দুল আহাদ, আবু তাহের, মো. শহিদুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল মনছুর, নুরুল আবছার মিয়া, কামরুল হাসান বুলু, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, জাফর আলম চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, আহমদ ইলিয়াছ, সাইফুদ্দিন খালেদ বাহার, মোহব্বত আলী খান, ড. নেছার উদ্দিন আহমেদ খান, আবদুল লতিফ টিপু, রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াছ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।উদ্বোধনী দিনে দুটি...