রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে সন্দ্বীপে

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব প্রবলভাবে পড়তে শুরু করেছে উপকূলীয় উপজেলা সন্দ্বীপে। সন্ধ্যার পর থেকে দমকা হাওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে ঝড়ো বৃষ্টি।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়িবাঁধ এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। রাত সাড়ে আটটার পর থেকে নদীতে পানির উচ্চতা বাড়া শুরু করেছে।

বাতাসে গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ছে। রাত থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির পরিমাণ বেড়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুতের সোলার প্যানেলের মাধ্যমে লাইটের ব্যবস্থা করা হয়েছে।

রাত সোয়া নয়টায় জোয়ারের পানি সারিকাইত ও মাইটভাঙ্গা ইউনিয়নের পশ্চিমে বেড়িবাঁধের সমান পর্যন্ত উঠেছে। সারিকাইত, মাইটভাঙ্গা, মগধরা, মুছাপুর, আজিমপুর ও রহমতপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নদীকূলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনতে কাজ করছেন। পাশাপাশি স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, মনিটরিং টিম সব এলাকায় খোঁজ-খবর নিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...