বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হাটহাজারীতে ভাতিজাকে গুলিঃ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে ভাতিজা হামিদুল্লাহ জসিমকে গুলির করার প্রায় ১২ ঘণ্টা পর অভিযুক্ত চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমানকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকুলতলা এলাকা মৃত দুলা মিয়ার পুত্র। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনায় সাহেদ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাহেদ হোসেন জানান, সমাজের একটি মসজিদ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এতে আমার আপন চাচা এলাকার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান তাদের পক্ষ নিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এ বিষয়টি নিয়ে তার সঙ্গে সমাজের বেশ কয়েকজন নারী-পুরুষ নিয়ে রোববার সন্ধ্যার দিকে তার বাসায় গেলে তিনি তার ঘরে রক্ষিত অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে আমার বড়ভাই হামিদুল্লাহ জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৮টার দিকে ইউনিয়নের মধ্যম মাদার্শা বকুলতলা এলাকায় এ ঘটনার পর রাত পৌনে ১১টা পর্যন্ত হাবিবুর রহমান বাড়ির দোতলা থেকে থেমে তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে ৭-৮টি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন তারই আপন ভাতিজা হামিদুল্লাহ জসিম। তাকে (গুলিবিদ্ধ) স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে গুলিবিদ্ধ জসিম চমেক হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।  সাবেক এ ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি পিস্তলসহ তিন রাউন্ড তাজা কার্তুজ এবং ছয় রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

সোমবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ ।

তিনি জানান, উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজাকে গুলি করার অভিযোগ উঠে।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানার ওসি ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ওই সময় পুলিশও ওই বাড়ির কাছে ঘেঁষতে পারেনি। এ সময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ফের নিজের দোতলা বসতঘর থেকে চেয়ারম্যান হাবিবুর রহমান একের পর এক গুলি ছুড়তে থাকেন। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...