বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে গ্রেপ্তার ৭

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ও নগদ দেড় লক্ষ টাকাসহ ৭ জনকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। 

বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,৯ নং ক্যাম্পের ৮/সি-ব্লকের ,মোহাম্মদ ছলিম প্রকাশ লালুর স্ত্রী নুর বাহার(৪১)ছেলে নূর হাছন(১৯)আনোয়ার হাছন(১৫)ক্যাম্প-৮ইস্ট ১৭/বি-ব্লকের মৃত সালেহ আহমদ এর ছেলে দিলদার হোসেন (৪০)নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২)মোঃ হোসেন এর ছেলে ইমাম হোসেন (২৫) ও ১০ নং ক্যাম্পের ১৪/জি-ব্লকের মৃত নুর হোসেন এর ছেলে মোঃ তাহের (২৫)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বুধবার রাতে ইন্টেলিজেন্স টিমের গোপন তথ্যের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার মোঃ সোহেল রানা এর নেতৃত্বে একদল পুলিশ মোহাম্মদ ছলিম প্রকাশ লালুর বসত ঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে গ্রেফতার করা হয়। এসময় ৩০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্প কর্তৃক বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-০৮ ইস্ট এ অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একই ক্যাম্পে বিকাল ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প-১০ এ অপর একটি অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,জব্দকৃত মাদক ও টাকাসহ আটককৃত ৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত রাখতে ০৮ এপিবিএনের এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...