সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের মধ্যে অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন ভিত্তিক মানবিক সেবা সংস্থা গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন।
বুধবার বিকেল ৫ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব হলরুমে এ অর্থ প্রদান করা হয়।
ডিপোতে নিহত একজন ও আহত অপর ৩ জনের কাছে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর সভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সেকান্দর হোসাইন, সেক্রেটারী লিটন কুমার চৌধুরীসহ প্রমুখ।
