বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পেকুয়ায় আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী দলের ৪ সদস্য গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সিএনজি চালিত অটোরিক্সা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায় গ্রেপ্তার ছিনতাইকারীদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি ছিনতাই মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ৪ ছিনতাইকারী হলেন- রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ সাইফুল (২৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোশারফের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ বাপ্পী (২৩), একই ইউনিয়নের ৪ নম্বর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে জাহেদুল ইসলাম (২০) ও চকরিয়ার হারবাং ইউনিয়নের পহরচাদা গ্রামের শামসুল আলমের ছেলে মোহাম্মদ সাদেকুর রহমান (২০)।

গ্রেপ্তারকৃত ৪ জনের সাথে পলাতক ঈদগড়ের ৭ নম্বর ওয়ার্ডের শুক্কুর (২০)সহ ৫ জনকে আসামি করে পেকুয়া থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজরিতলা গ্রামের মো. জাফরের ছেলে অটোরিক্সাচালক মো. ফোরকান।

মামলার উদ্ধৃতি দিয়ে পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসাইন বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের মইজ্জারটেক স্টেশন থেকে ৫ জন লোক পেকুয়ার চৌমহনীতে আসতে ৭৫০ টাকায় ভাড়া করে ফোরকানের অটোরিক্সা। রাত প্রায় সাড়ে ১০ টায় পেকুয়ার টইটং ইউনিয়নের এবিএম ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে মৌলভীপাড়া রাস্তার মাথা পেকুয়া বাঁশখালী আঞ্চলিক সড়কের ওপর পৌঁছলে চালক ফোরকানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের পর রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। সে কোনরকমে মুঠোফোনে ধনিয়াখাটা বাজারের দোকানদার সালাউদ্দীন সওদাগরকে ছিনতাইয়ের ঘটনাটি অবহিত করেন। এতে স্থানীয় লোকজন নিয়ে ব্যবসায়ী সালাউদ্দীন সড়কে ব্যারিকেট দিয়ে দুইজনকে ধরে গণধোলাই দেয়। পরে জনতার সহায়তায় পেকুয়া থানা পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সিএনজিচালিত অটোরিক্সা ’।

তিনি আরও বলেন, ‘মামলার এজাহারনামীয় পলাতক একজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  তাদের মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...