বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে দুই ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

অশোক দাশ, সীতাকুণ্ড

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে দেশব্যাপী ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

১৮ অক্টোবর এসব মডেল স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাংসদ জাহিদ মালেক।

উল্লেখ্য সারাদেশে প্রত্যেক উপজেলা থেকে একটি করে মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হলেও সীতাকুণ্ড বাসীর জন্য উপজেলার বাড়বকুণ্ড ও সোনাইছড়ি ইউনিয়নে দুইটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে একযোগে কেন্দ্র দুইটির উদ্বোধন বাড়বকুণ্ড মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের। এছাড়াও এসএসিএমও নুরুল আহাদ, শ্রাবণী রায়, পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না, ইমা দেবী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আলতাফ হোসেন, জামশেদুর রহমান, হারুন উর রশিদ, কাজী তাজ উদ্দিন, তসলিম উদ্দিন, জাহেদ হাসান সুৃমন, পরিবার পরিকল্পনা সহকারী হিমানী প্রভা দেবী, সূচনা রানী দাশ, মিনতি নাথ, রুমা সাহা, ফারজানা আকতার, মিনা আকতার, বাড়বকুণ্ড ইউনিয়নের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহাদাত হোসেন বাড়বকুণ্ড ও সোনাইছড়ি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ন্যায় উপজেলার অন্যান্য সকল পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নত করার ব্যাপারে জোর তাগিদ দেন এবং এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের শতভাগ সততা ও স্বচ্চতার সাথে পরিবার পরিবার পরিকল্পনা কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী আগামী দুইমাসের ভেতর সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে মডেল পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্পূর্ণ টাইলসকরণের আশ্বাস প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...